কবিতা — মা এসে দাঁড়ায়

মা এসে দাঁড়ায়
জানালায়
নিম্নে স্রোত, নদী
জল থেকে লাফিয়ে উঠছে এক একটা আগুনজ্বলা সাপ
আমি সে-নদীর থেকে তুলে নিতে আসি
আমি শিকলবাঁধা বাঁশি
আকাশের উঁচু জানলায়
মা এসে দাঁড়ায়
সরে যায়।

৩২০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা