শামীম আজাদ

কবিতা - চিহ্ন

শামীম আজাদ
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ বিবিধ কবিতা

নগরীতে বায়ুর বাগানে
বসে আছি শিথিল
শৈত্যে লিমেরিকে আর অন্ত্যমিলে
দেহখানি ঝুলে আছে দেশে
পলির আর নুনে।

পরিপূর্ণ এক আপেলের গ্রামে ঝুলিতেছি
প্রমত্ত ঝিনুকে জল কেটে কেটে
শ’য়ে শ’য়ে পাথর গলে
হয়ে গেছে পৌরাণিক মানব
সেই থেকে
বসে আছি মেঘের ওপর
দেহগত নুনে আর পলির ফাগুনে!

মানচিত্রে
দাগ বসিতেছি দুস্তর
খয়েরী শিশুদের
অনাবাসী আস্তর
রক্ত নুনে আর অবিমিশ্র পলির কারণে।

কুয়াশা ভেজা এই দু’খানা হাতে
এখনো সব্জী ফলে চন্দ্র কিরণে।

পরে পড়বো
২৮৩
মন্তব্য করতে ক্লিক করুন