কবিতা — মান রাখা দায়

নে করি বারে বারে,
আর না হেরিব তারে,
নিষেধ না মানে আঁখি,
. তারি পানে ধায় লো।

মনে মনে করে থাকি,
কথা না কহিব ডাকি,
না দেখিতে আগে কোড়া,
. মুখে হাসি পায় লো॥

তবু যদি সহচরী,
মন কে কঠিন করি,
সে জানে দেখিবা মাত্র,
. রোমাঞ্চিত কায় লো।

অতএব তারে দেখে,
আপনা বজায় রেখে,
কি রূপে সাধিব মান,
. বল না আমায় লো॥

৩৮৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা