ভাস্কর চক্রবর্তী

কবিতা - অবশিষ্ট

ভাস্কর চক্রবর্তী
শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪ অন্যান্য কবিতা

সরু রাস্তার মতো, লম্বা করিডর
শুধু একটা চেয়ার, আজ সমস্ত রাত, বসে থাকবে করিডরে

ঝোপ থেকে
লাফ দিয়ে উঠে আসবে চাঁদ
সিঁড়ির কোণ থেকে বিড়াল আজ সরে যাবে উনুনের পাশে

শুধু একটা আলপিন, আজ সমস্তরাত, দোল খাবে হাওয়ায়
শুধু একজন মানুষ, খোলা ছাদে দাঁড়িয়ে থাকবে

পরে পড়বো
৫০৯
মন্তব্য করতে ক্লিক করুন