ভাস্কর চক্রবর্তী

কবিতা - দূরের টেবিল

ভাস্কর চক্রবর্তী
রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ বিবিধ কবিতা

এবার বয়স হলো। মাছরাঙাদের কথা কেন?

আমার, তাঁতের শাড়ি
ভালো লেগেছিল খুব ষাটের দশকে।

আরো ভালো লেগেছিল তাঁতের শাড়ির মহিলাকে।

অনেক বছর হলো সেইসব__
আজ কিছু ক্লান্ত, তবু ভালো লাগে যেই দেখি

একটি মেয়েকে ঘিরে চার-পাঁচজন বসে আছে
দূরের টেবিলে।

পরে পড়বো
৪৬৯
মন্তব্য করতে ক্লিক করুন