নাজমুল হোসেন রিফাত

কবিতা - অভিমান

নাজমুল হোসেন রিফাত
মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪ বিরহের কবিতা

যদি নিশিতে-নিরলে, দুঃখ এসে বলে
চল চাঁদনি রাত- ভরসার হাত; করুণ সুরের গান
আর- নদীর কাছে যাই।
আমি আর কিচ্ছু না বলেই পিছু নিবো দুঃখের।
এবার যেখানে খুশি, যেদিকে খুশি নিয়ে যাক।
প্রতারণা তো তুমিও করেছো,
দুঃখ করলে আর তেমন কী?

পরে পড়বো
২৬০
মন্তব্য করতে ক্লিক করুন