কবিতা — চন্দ্রপ্রদান

চাঁদটা কারও বোঁটায় ঝুলে আছে–এ-রকম চোখে হলো।
পাকলে হাওয়া ফেলে দেবে।
পাকতে কেমন সময় লাগবে–কচ্ছপ জানতে পারে;
‘বিরল’ করার আগে তার ভাষা শেখা গেলে
কবিতা লেখার কাগজ কমবে না।

৩৩৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা