কবিতা — জঙ্গলগ্রহ

একটা খাঁচা দীর্ঘদিন পোষার পর উড়ে গিয়েছিল।
শিকল পুষলাম–টিকল না;
দড়ি পুষলাম–সে-ও চলে গেল।…
এরপর একটা ঘড়ি পুষলাম, বুনো–
চব্বিশটা-ডিম-পাড়া-শেষ-করে তা দিয়ে যাচ্ছে।

৩৯৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা