কবিতা - আবদার

শেখ রেজওয়ান নূর
শুক্রবার, ১০ মে ২০২৪ প্রেমের কবিতা

মন আমার উড়ে তোমারই চারপাশে
জানিনা বুঝিনা তোমার মোহে কি আছে।
তোমার আঁচলে সুখের মিছিলে
ডুবে মন রোজ কাটছে সাঁতার।
আমি ফেলতে পারিনা
তোমার কোনো আবদার,
তোমার মিষ্টি কথায় মন
গলে যায় আমার।

সামলাতে সামলাতে মনটা আমার
এতো দূরে এসে নয় ফিরে যাবার।
বোঝাতে বোঝাতে হলাম নাজেহাল
দেবে কি ধরা বল আজ নয় কাল।
হাওয়ায় গুনগুনিয়ে, পৃথিবীকে জানিয়ে
ভালোবাসি কতটা করছি স্বীকার।

তোমার সুবাস গায়ে মাখিয়ে নিলাম
বলোনা কোন টানে তোমার হতে এলাম।
ছোট্ট এ জীবনে যা চেয়েছি
মনেরই মতো শুধু তোমাকে পেয়েছি।
চেয়ে দেখ না সেজেছে নীল আকাশে
রংধনুর রঙে কত না বাহার।

পরে পড়বো
৩২৫
মন্তব্য করতে ক্লিক করুন