কবিতা — তুমি একটি ফুলের মতো মণি

তুমি একটি ফুলের মতো মণি
এম্‌নি মিষ্টি, এম্‌নি সুন্দর!
মুখের পানে তাকাই যখনি
ব্যথায় কেন কাঁদায় অন্তর!
শিরে তোমার হস্ত দুটি রাখি
পড়ি এই আশীষ মন্তর,
বিধি তোরে রাখুন চিরকাল
এমনি মিষ্টি, এম্‌নি সুন্দর!

৯৩০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা