কবিতা — মহাক্ষনে

সুখ নাই আপনাতে
নাই আনন্দ একেলা ,
তাই এক হতে বহু
রচিয়াছ এই সৃষ্টির খেলা।
তোমার অমিত ইচ্ছা আনন্দের
অযুত অন্ততপ বিরহ মিলনের
বিস্ফারিত অযুত আলোককিরণে
বিসৃষ্ট এই মহাবিশ্ব মহাক্ষনে।
9/4/24

৫০৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা