জীবন মরণের অবকাশে
ছুটে চলি শুধু মিছে আশে।
কোথা সুখ কোথা আনন্দ
আমৃত্যু খুঁজে ফিরি নিরাশে।
মন একান্তে ডুবে যেতে চায়
চির তৃপ্তির আনন্দ বিলাসে ;
কোথা সুখ কোথা চির শান্তি
খুঁজি মিছে আশার আলেয়া
অনন্ত কাল ছুটি লয়ে ভ্রান্তি
পতঙ্গের মতো জীবন যন্ত্রনায়।