Amarendra sen

কবিতা - এসেছিলে স্বপন-পারে

Amarendra sen
রবিবার, ৩১ মে ২০২৬ গান, রূপক কবিতা

এসেছিলে মোর তুমি স্বপন-পারে,
সুখের পরশ যেথায় হৃদয় হরে।
নয়তো হঠাৎ তোমারে স্বপনে দেখা—
মনের ভুবনে তুমি ছিলে যে লেখা।

ছিলেম মোরা এক স্বপনপুরে,
তুমি ছিলে মোর সেথা হৃদয় জুড়ে।
সুখের কাননে, মনের গহন বনে,
আনন্দের ফুল ফোটে ক্ষণে ক্ষণে।

যেথা নাই বিরহ, যেথা নাই বেদনা,
প্রেমের আলো যেন মনের জোছনা।
হৃদয় যেথায় মিশে যায় আলোর সুরে,
আনন্দ পারিজাত ফোটে মায়ারপুরে।

পরে পড়বো
১৪

মন্তব্য করুন