Amarendra sen

কবিতা - তোমায় ভালোবেসেছি

Amarendra sen
মঙ্গলবার, ১৪ মে ২০২৪ প্রেমের কবিতা

তুমি প্রিয়তমা—
রূপ-উপমায় তুমি চির অনুপমা।
অনুভবে তুমি মোর প্রিয় অনন্যা,
হৃদয়র প্রিয় হয়ে তুমি সর্বোত্তমা।
​জীবনে মরণে মোর চির সঙ্গীসমা,
সয়ে থাকে সাথে মোর দুঃখ-বেদনা।
আমার জীবনে তুমি সুখ-সান্ত্বনা,
হৃদয়- সুবাসিত সন্ধ্যার হাসনুহানা।
​হৃদয়-আকাশে জ্যোৎস্না শশীসমা,
আমি শুধু তোমারি —এ সত্য হয় না;
তুমিও শুধু আমারি —এমনও কিন্তু না।
একথাসত্য প্রিয় তুমি অতুলনীয়া,
ভুবনে যা আছে,তোমার নেই তুলনা।
​যদি পাশে থাকো তুমি,হই সুখীমনা ,
সহজে পারি করতে বিপদের সামনা।
তবুও একথা সত্য, শোনো প্রিয়তমা—
এ জগতে কেউ একা সুখী হয় না।
​যা কিছু প্রিয় তোমার, হৃদয়ের পাশে,
আমারও প্রিয় তারা,সুখ-বন্ধন আশে।
ভালোবেসে যদি সখী, সুখ পেতে চাও,
চাও করতে যদি কঠিন সত্যের সামনা—
প্রিয়র প্রিয়জনে দেখে হেস ভালোবেসো ,
স্থান দিয়ো হৃদয়ে, মনে ভেবে আপনা।

পরে পড়বো
১৩০৮

মন্তব্য করুন