কবিতা — গণমানুষের ভিড়

অপ্রত্যাশিত বৃষ্টির মতো
একদিন এসে পড়েছিলে বুকের উপর।
তার পর?
তার পর প্রচণ্ড বাতাসে মেঘ গুলো দূরে;
সূর্যের উত্তাপে গেলো জল গুলো জুরে।
ফেটে গিয়ে হৃদয় জমিন ফের চৌচির।
আমিও হারিয়েছি নিত্য-নৈমিত্তিক সুরে
পুনরায় নিজেরে;
পাশে এসে জমে গেছে এক ডালা গণমানুষের ভিড়।

৪৬৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা