কবিতা — স্বপ্নের অন্তৰ্গত

কারুর আসার কথা ছিল না।
কেউ আসেনি
তবু কেন মন খারাপ হয়?

যে-কোনো শব্দ শুনেই
বাইরে উঠে যাই
কেউ নেই—
অদ্ভুত নির্জন হয়ে পৃথিবী
শুয়ে আছে
ঘুম ভাঙার ঠিক আগের মুহূর্তের
স্বপ্নে
আমিও যেন সেই স্বপ্নের
অন্তর্গত।

৪২২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা