কবিতা — সমুদ্র

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ অন্যান্য কবিতা

সমুদ্রের ধারে একটা দিন কাটানো —
এইটুকুই শুধু চাওয়ার থাকে।

এই চাওয়াটুকু ঘিরে
মেঘ করে
বজ্রপাত ঘটে
বহু-প্রতীক্ষিত বৃষ্টি নেমে আসে।
সবকিছু অতিক্রম করে সমুদ্রের
কাছে পৌঁছই।

আকাশ আর শূন্যতা
শূন্যতার প্রান্ত নেই কোনো।

কোটি কোটি বছরের মেঘে-ঢাকা আকাশ
কোটি কোটি বছর আগেকার আলো….

১২৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা