কবিতা — উৎসবের দিন

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ বিবিধ কবিতা

অনেক দূরের পথ
দু’পাশে ধানখেত বাবলা গাছের সারি পুকুর বটগাছ
তুমি এগিয়ে চলেছ।
শরৎকাল;
অগণিত কাশফুল দেখে তুমি ভাবছ গতজন্মের কথা।
যারা বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসে না
তাদের কথা ভাবছ তুমি।
তারা কোথায় যায় !
তুমি নিজেও ফিরে আসতে চাও না আর।
সামনেই উৎসবের দিন…

৯৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা