সুনীল গঙ্গোপাধ্যায়

কবিতা - তুমি জেনেছিলে

সুনীল গঙ্গোপাধ্যায়
সোমবার, ০৫ আগস্ট ২০২৪ প্রেমের কবিতা

তুমি জেনেছিলে মানুষে মানুষে
হাত ছুঁয়ে বলে বন্ধু
তুমি জেনেছিলে মানুষে মানুষে
মুখোমুখি এসে দাঁড়ায়
হাসি বিনিময় করে চলে যায়
উত্তরে দক্ষিণে
তুমি যেই এসে দাঁড়ালে-
কেউ চিনলো না কেউ দেখলে না
সবাই সবার অচেনা!

পরে পড়বো
৭৬১
মন্তব্য করতে ক্লিক করুন