হৃদয় নেই
- অভিজিৎ হালদার
আমি ভালোবাসার অন্তিম
গলিতে যেতে চাই
যেথা থাকবে দূর আকাশের
গহীন কালো মেঘের আনাগোনা।
তবু নাকি আমার হৃদয় নেই
যতই থাকুক মনে ভয়।
প্রেম হলে দুটি চোখে
এ প্রেম সেই প্রেম নয়
শুধু বিরহের জয়,
নদী যদি হারায় পাহাড়ে
কে খুঁজবে তাহারে
সাগরে দিয়ে ডুব ।
মন নাকি কাঁচের ঘর
হৃদয়ের ঝড়া পাতায়
খুঁজতে গিয়ে বেদনার খোঁজ
থমকে যায় অজানা পথে।
হৃদয় নেই হৃদয়ের কাছে
নিভে গেছে আলোর শিখা
পাবো খুঁজে সলিতার পোড়া ছাই
এই ছাই কলমে ভরে
লিখে দেবো গভীর মানে
তোমার অন্তরে অন্তরে।
মরুভূমির উষ্ণ বালিতে
খুঁজে পাবো জীবনের ছবিকে,
তোমার চোখের অতল আঁধারে
জমিয়ে দেবো অতীত চিঠিতে।।
১৭০৪২০২১
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম