তুমি অন্য পুরুষের সঙ্গে ভবিষ্যৎ লিখছ,
আমি এখনও তোমার রেখে যাওয়া অতীতের শেষ পাতায় আটকে আছি।
তোমার আগামীতে নতুন ঘর, নতুন সকাল, নতুন হিসাব;
আমার আগামী শুধু সেই পুরোনো রাতটির পুনরাবৃত্তি।
আমার আগামী এখনও তোমার ফেলে যাওয়া গতকালের কাছে ঋণী।
তুমি যা ঘটেছিল তাকে অতীত বলেই ভুলে গেছ,
আমি যা ঘটেছিল তার মধ্যেই নিজের ভবিষ্যৎ হারিয়েছি।
তাহলে আমি কেন
এখনও অতীতের অবৈধ সন্তান হয়ে আছি?
খুঁজে যাচ্ছি আমার দুঃখের পিতৃপরিচয়।
কবিতা — দুঃখের পিতৃপরিচয়
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিরহের কবিতা
,
প্রেমের কবিতা
১২
মন্তব্যসমূহ
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
খুব সুন্দর লিখেছেন