আমার দেশের চারিদিকে
গৌরবতার ছোঁয়া,
আমার দেশের চতুর্দিকে
মায়া-মমতায় ঘেরা।।
আমার হৃদয়পাখি পবনেতে
গীত গেয়ে যায় সুরে—
ধন্য আমি জন্মেছি বলে সোনার বাংলাদেশে।।
প্রভাত বেলায় পাখির ডাকে
ঘুম ভাঙে যে মোর,
কোকিল পাখির কুহুতান গান
লাগে যে সু-মধুর।।
শ্রুতিময় ডাকের সুরের তানে
মনটা নাচে দোলে—
ধন্য আমি জন্মেছি বলে সোনার বাংলাদেশে।।
ঋতুরাজের মাসে ফুটে
বাগিচায় ফুল তুড়া,
মায়া-মমতা স্নেহের দিকে
বাংলাদেশটা সেরা।।
পুষ্পরাজের সুগন্ধি মোরে
ভাসায় কল্পলোকে—
ধন্য আমি জন্মেছি বলে সোনার বাংলাদেশে।।
একাত্তরে দেশ বাঁচাতে
ঝাঁপিয়ে পড়ল যুবক-ডোর,
মায়ের জাতির কত নারী
মুছিল মাথারো সিঁদুর।।
দেশপ্রেমিক ঐ যুদ্ধাদেরকে
কখনো যাব না ভুলে—
ধন্য আমি জন্মেছি বলে সোনার বাংলাদেশে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম