ফুল শুধু তো ফুলই নয়
আছে তাতে মুগ্ধতা,
সুবাস দিয়ে বিদূর করে
হিয়ার সকল মলিনতা।

ফুলের রঙ্গে মন তরঙ্গে
বিমোহিত প্রাণাত্মা,
দেখিলে তাহা নয়ন পাখা
ভাসে সুখের উদধিতা।

ফুলের বাগান বহুরাশ ঘ্রাণ
ছড়িয়ে ছিটিয়ে সমীরণে,
নাসারন্ধ্রে ডুকিয়া ছন্দে
করে শান্ত কোলাহলে।

ফুলের পাপড়ি মনের ঝাপটি
দিতে চাহে ক্ষণে ক্ষণে,
নিখিল রঙিন সুবাস অ-ক্ষীন
মাখিতে শুনিতে মনে চাহে।