স্নেহ-মায়া মায়ের দ্বারা
কমতি হয়নি কোনোদিন,
ছোট্ট জীবন লাগবে ভারি
মায়ের আঁচলও বিহীন।
মা যে আমার শান্তি কুটির
আমার তরির মাঝি,
শেষ করে দেন সকল বিষাদ
যখন কষ্টে ভুগি।
শয্যাশয়ী জলযান যবে
আসে মায়ের শিরে,
হতাশ ভরা বুকটি নিয়ে
কাঁদি রবের পায়ে।
মায়ের সোহাগ হোক না কভু
এই জনমে খালি,
ওগো মাওলা! বিস্তার করো
তাঁর হায়াত রিজেক সবি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি