মা মানে মাতা ,
মায়ের মর্মার্থ মমতা ।
মা মানে মাদার
মা মানে মম্ ,
মা মানে মনস্বিনী মহিলা ,
মায়ের মন মনোরম ।
মা মানে মমতাময়ী ,
মা মূলত মায়াময়ী ।
মায়ার মহাসমূদ্র মা ,
মায়ের মিত্রতা মধুর মতো ।
মায়ের মমতায় মলিনতা মিটে
মুহূর্তে মুশকিলে ।
মা মানে মিশুক ,
মিতালীর মায়াজালে
মীমাংসার মহামিলে ।
মায়ের মর্যাদা মুল্লুকজোড়া
মায়ের মমত্ব মনকাড়া ।
মওলার মতে মা মহীয়ান ,
মহামানবের মতে মা মহীয়সী ,
মা মহারত্না , মর্মস্পর্শী ।
মায়ের মাতৃত্ব মহাশূন্যের মতো ,
মায়ের মুখশ্রী মোনালিসার মতো ।
মরমী মাকে মহীয়সী মেনে
মাতৃভক্তিতে মাতো ।
(কবিতাটির প্রতিটি শব্দের প্রথম অক্ষর ম । শব্দাক্ষরিক কবিতা)
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সকল পাঠক ও গুণী জন লেখক কবিদের আমার আন্তরিক শুভেচ্ছা । আমার কবিতা ভালো লাগলে সবাই পাশে থাকবেন এবং আপনার সুন্দর মতামত প্রকাশ করবেন ।