শিকল ছেঁড়ার ডাক
শংকর ব্রহ্ম
এখনও রয়েছো যারা বোবা হয়ে
শুধু কি নীরবেই দেখে যাবে সব
খুন ধর্ষণ শোষণ পীড়ন?
অন্তত কিছুটা তো প্রতিবাদ হোক
কলরবে ফেটে পড় সব
ছোটখাটো একটা বিস্ফোরণের শব্দ
এলোমেলো হয়ে যাক
পৃথিবীর খানিকটা দূষিত সময়
বদ রক্ত দূরীভুত হোক
এখন কোথাও যাব না আমি আর
শুধু পরিশুদ্ধ মন নিয়ে স্নান সেরে
পাখিদের কাছে গিয়ে শিখে নেব
শিকল ছিঁড়ে ওড়ার নিয়ম
তোমরা কি সঙ্গে যাবে?
ওগো সব নর-নারী এসো তবে দ্রুত।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
কিছু অনুভূতি হালকা করে ছুঁয়ে যায়, কিন্তু হৃদয়ে দীর্ঘদিন থেকে যায়। দারুন লাগছিল কবি
অনুভূতির গভীরতা দারুণ।