ভালোবাসার দূরত্বটা হয় দ্রুত বিদূর
কিন্তু থাকলে মায়ার বাঁধন—
চলে বহুদূর।
ভালোবাসতে যে পেরেছে ভুলতে যায় না সময়
কিন্তু মায়ায় যে ডুবেছে—
নীরবেতে হয় ক্ষয়।
উভয় কেন্দ্রীক মায়ার ঘ্রাণে
দমন ক্লেশের পাশ,
এককেন্দ্রীক রূপ যদি নেয়—
বানিয়ে ফেলে লাশ।।
এটার তরে সখা-সখী অর্ধ জীবন্ত
প্রায়ই তো গ্রহণ করে—
মৃত্যু-মরন্ত।
প্রেম শুধুই সম্পর্ক ভাঙিয়াও যেতে পারে
মায়ার নেশা অনুভূতি!
ত্যাগিতে জনম লাগে।
মায়ায় ভাসলে সবার লাজটা অতি বেশি লুপে
না পাহিলে প্রিয়জনকে—
ক্রন্দনে যায় মরে।
ক্ষুদে কবি আনহার বলে মনে কথাটি রাখিস;
"প্রেম-মায়াতে তিক্ত-মিঠা—
উভয় মিশ্রণ জিনিস।
প্রেম করিলে এটার সঙ্গে মায়াও রাখিবে
ছাড়বে না হাত এই ভবেতে—
জীবনটাও গেলে।"
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম