আসবে কবে সেই দিন?
সোনার উষাড় রঙ্গিন;
শান্তির পতাকা দেশে-
হবে উড্ডিন;
আশায় আশায় দিন কেটে যায়
দেখতে ঐ দিন।
দূর্নীতি কখন যে হবে মুক্ত!
মিথ্যার বদলে প্রকাশ;
হইবে সত্য।
দূষণ সমীরের কারণে;
সবকিছু নষ্ট।
যাবে কবে উড়ে দেশের;
ক্লেশ আর কষ্ট।
ঝগড়া-বিবাদ সবখানে
কানায় কানায় ভরাট!
বরবাদ সব লোক হয়ে যায়
সমাজের সম্রাট!
দেশে কবে কায়েম হবে
আইনের প্রাসাদ।
এক টাকার জন্য লোকে
করে মারামারি!
মামলা একটি পড়লে উপর
করে দৌড়াদোড়ি!
প্রশাসনও কড়ি দেখলে
পকেট করে ভাড়ি!
অন্ত কবে হইবে যে
জনতার বোকামি।
রাষ্ট্র করো সুসজ্জিত
সকল জনতা,
দেশদ্রোহীদের পিছে ফেলে
মেনো না তাদের কথা,
এসেছিলো কষ্টের পর
একটি স্বাধিনতা,
রক্ষিতে হবে অর্জনকে
বাঙালি জনতা।
এই স্বপ্নই দেখেই যাই
দিবস-নিশি যথা!
কবে হাজির হবে দেশে
পুলক-মধুর দিন?
শান্তির পতাকা দেশে-
হবে উড্ডিন;
দিন কেটে যায় প্রহর গুনে
দেখতে ঐ দিন।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম