প্রবীণ বয়েসী বট
তরুর সমাজে তুমি
অতিকায় জটাধারী
রবীন্দ্রঠাকুর ;
বাড়িয়ে ব্যাকুল গ্রীবা
নীলিমার জানালায় রেখেছো চিবুক
পাতায় পাতায় বাজে
যুগান্তের রোমাঞ্চিত সুর।
ঝিলিমিলি নীলে
আলোক নিখিলে
পত্রপু্ঞ্জু পুচ্ছ নাড়ে
দুরন্ত সাঁতার কাটে আকাশে উড্ডীন মীন
সাঁই সাঁই সাঁই ;
বৃন্তে বৃন্তে গাহে পাখি
ছুটে চলা সময়ের গান
দোদুল ঝুরিতে নাচে
উজ্জ্বল রোশনাই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম