আমি তোমার পাঠশালাতে
পাঠ নিয়েছি শব্দ ধ্বনির
রঙ লেগেছে চোখের তারায়
স্বাদ পেয়েছি কথার ননীর।
মর্মরিয়ে দখিন হাওয়া
পাতায় পাতায় ফোটায় বাণী
পরাণ মন উদাস করা
তরুর ভাষার অর্থ জানি।
চৈত ফাগুনে শাখার ফাকে
কোকিল যখন মুখ খুলেছে
দোল দোলানো ঝুরির মতো
বুকের ভেতর সুখ দুলেছে।
খেলে বেড়ায় নদীর জলে
কুলু কুলু ধ্বনির পোনা
চাষ করেছি মাছের মতো
হাজার হাজার যায় না গোনা ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম