শ্যামল চিকন দুর্বাদলে
টলমলানো শিশির কণা
গলার ভেতর ঢেউ খেলিয়ে
উসকে গেছে গানের ফণা।
নবীন হাওয়ার আমেজ মেখে
“গাঁতার” থেকে সহুঙকারে
বেরিয়ে এলো কালনাগিনী
আওয়াজটিও প্রাণের তারে
ঠিক ধরেছি আশীবিষের
হনন ভরা মুখের বচন
গোপন ঘরে ঠাঁই দিয়েছি
শব্দ ধ্বনির অরূপ রতন।
খতুরাজের রংমহলে
পাখপাখালির কল কূজন ,
চারিয়ে গেছে গানের বিছন
প্রাণের মাটির এই ভুবনে ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি