ধুলোর সাদা ওড়না পরে
চৈত্র মাসের বউ টুবানী
চটুল পায়ে নাচ করেছে
জানি আমি সঠিক জানি ।
এই চাতালে মিশে আছে
সোনাভানের ধূপের শরীর
কালো কেশের গন্ধ ছড়ায়
রূপকুমারী চম্পাবতীর।
সুনীল বরণ আকাশখানি
যেই নেমেছে মাটির পানে
বনের ঘুঘু কাঁদিয়ে দিয়ে
সীতা গেলেন নির্বাসনে।
বেহুলাকে ভেলার পিছে
স্রোতের টানে নদীর বাঁকে
দেখতে আমি পেয়েছি গো
বিষকাটালীর ফাঁকে ফাঁকে ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম