দিন গিয়েছে গল্পগাছার
তবু রসের গোপন ধারা
একটুখানি নাড়া পেলেই
মধু বিলায় বেবাক পাড়া ।
এইখানেতে ঢাকের বাজন
বড়ো সাধের গরুর লড়াই
বলী খেলার মরশুমেতে
অনেক কিছুর ধানাই পানাই।
মাঘসপ্তমী মেলার দিনে
সিক্ত বসন যুবতীরা
নদীর জলে কলকলিয়ে
যেই করেছে তরল ক্রীড়া।
কাঁকন চুড়ির পরশ পেয়ে
সাদা সাদা ঢেউয়ের ফেনা
ভেসে বেড়ায় ফুলের মতো
সে তো অনেক দিনের চেনা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম