তরু তোমার খাস তালুকে
মলিন বদন কিষাণীরা
অতিবৃষ্টি খরার মারে
জানিয়ে গেছে মর্মপীড়া।
তোমার তলায় সমাজ নমাজ
ভূঁয়ের আলের ঠেলাঠেলি
“কান ছেদানি' “মুসলমানী"
মলুদ শরীফ বেলাবেলি।
বিবি তালাক জমি দখল
কুল-মজানী নারীর নালিশ
সায়ং বেলা তামুক টেনে
চ্যাংড়া ছেরার প্রেমের সালিশ।
দেশের কথা দশের কথা
যুগের হাওয়ার ফিসফিসানি
কথার আলোর মশাল জ্বেলে
পঞ্চ রকম মন ভাঙানি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম