আমাকে স্মরণে রেখো
মাননীয় বদ্ধ তরুবর !
আমারে হাদয়ে রেখো, মনে পড়ে?
ভীষণ দরদ ভরা মুগ্ধ শিশু এক
তোমার দীঘল শাখা কার্তিকের ঝড়ে
ভেঙে গেলে চুপে চুপে কেঁদেছে অনেক ।
মনে পড়ে ? ছিপছিপে চঞ্চল কিশোর
খুঁজেছে টিয়ার ছানা ডালের খোড়লে
হাঁসের পাখার মতো তুলতুলে ভোর
দেখেছে চরণ রাখে নদীর কোমলে।
মনে পড়ে? এতোটুকু হাঁট ফেরা ছেলে
মাথায় ধরে না বোঝা, ভাতঘুম রাতে
সুরা এখলাস্ মুখে বড়ো রাস্তা ফেলে
নেমেছে ভুতের ভয়ে বিলচেরা পথে।
মনে পড়ে ? একজোড়া বালক বালিকা
নিঝুম দুপুর বেলা সাজালো বাসর
তেলতেলে লালফলে গাঁথিল মালিকা
একমনে খেলা করে বধূ আর বর।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম