প্রভাত বেলায় তরুর মেলায়
পাতায় পাতায় আলোর নাচন
উদাস দুপুরে জলের নৃপুরে
শুনেছি কেমন মধুর মাতন।
একেলা বিজনে শাখার গহনে
বিরহী বিহগ তুলেছে কূজন
দেখেছি গোধূলি সিঁদুর সোনালী
অবাক নয়নে আমরা দু'জন।
তরল তিমিরে রাতের নিবিড়
তারায় তারায় বেজেছে ঘুঙুর
নিথর গামিনী নিঝুম যামিনী
বাঁশীতে ফুকারে তুলেছে কি সুর।
ফাগুনে এমন ধরেছে বরণ
দোদুল শাখায় দুলেছে হরিৎ
কঠিন শিকড়ে ছুটেছে কি করে
তরল ধারার সরল শোণিত।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম