জটা অরণ্য অতি বরেণ্য
শিহর জাগিয়ে শতেক নাগিনী
নেমেছে মাটিতে ললিত গতিতে
বনস্পতির বয়েসী রাগিনী।
যখন ফাগুনে ফুলের আগুনে
সেজেছে নিখিল বন ও বনানী
উতলা পবনে ভেসেছে সঘনে
কোকিল পহেলা খুলেছে জবানী।
চৈত্র দিবসে বিহগ হরষে
শাখায় করেছে ফলের আহার
বাঁকড়া মাথাতে দখিনা দোলাতে
দেখেছি তোমার জটার বাহার ।
মরেছে চাঁদিনী গভীর যামিনী
তারার চেরাগে ভরেছে পুকুর
গ্রামীন মানুষ নিশীথে বেহুঁশ
প্রহরা মগন পাড়ার কুকুর।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম