একবার চলে গেলে মনের অতলে
আমার গানের পরী
ফেরে না সে আর মনের খেঁয়া পার
আসেনা ধরিতে মনের তরী,
যেন হৃদয়পরে ভাবনার ফুল মাঝে
মনের চপল সহচরী ;
ভ্রমরের মতো চিকন চপল পাখায়
চপল বায়ে উড়িয়া বেড়ায় ;
কেমনে বাঁধিব তারে-হৃদয়ের গোপন পারে
ফুল দিয়ে গড়ে মন বেরী ।
সুধু লেখনী হাতে কবিতার পাতে
সময় ত্বড়িতে চলিয়া যায়
সব ভাব্নাগুলি মনের আকাশে
কোথায় নিমেশে লুকায়।
যখন সে ধরা পরে মনের নিগড়ে
যেন কুসুম ফুল ঝুরি
কবিতা বিকাশে চকিত সুহাসে
মনের কাননে মনোপরী।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি