আপনারে খুঁজে ফিরি আপন মনে,
ভরা এ মোর হৃদয়ের কুসুম বনে।
ধরার প্রান্তর ঘুরে, বনের গহনে,
পাইনি তোমারে প্রিয়, শূন্য জীবনে।
চাঁদ মোরে বলে না—তুমি আছো কোথা,
সয়ে যাই রবির আলোয় বিরহ ব্যথা।
জনমে জনমে যারে খুঁজি এই ভুবনে,
পাইনি তারে— কোথায়, কেহ না জানে?
সপ্ত সাগর-পারে খুঁজেছি নদীর ধারে,
ধরণী ছাড়িয়ে দুরে ঐ মেঘের পারে ।
অবশেষে দেখিলাম এই হৃদয়ের টানে—
আমারে খুঁজি সবারই মাঝে আপন মনে।
যারে পেতে চাই হৃদয়ের মাঝে প্রিয়মনে,
নিজের চাওয়ায় নিজেকেই খুঁজি ভুবনে!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম