জানি এ ধরায় কোনোদিন—
আর দেখা হবে না;
বলতে বিদায় মন ভেঙে যায়,
নয়নের পাতায় অশ্রু ঘনায়,
লাগে বিষম বেদনা।
পাওয়া আর না পাওয়া,
দেখা আর না দেখা;
শুধু এক ভাবনা;
মনে মনে পাওয়া ,
আর কাছে থেকে পাওয়া —
যদিও এক হয় না;
চলমান সময়ের অবিরাম খেয়ায়
আলো আর ছায়া এক হয়ে যায়,
নয়ন শুধু খুঁজে বেড়ায়,
লেগে রয় হিয়ায় না পাওয়ার বেদনা ।
কবিতা — আসবেনা ফিরে ১
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সাম্য-জীবনমুখী কবিতা
,
বিরহের কবিতা
২৭
এআই বিশ্লেষণ (মূলভাব)
'আসবেনা ফিরে ১' একটি গভীর বিরহ ও বেদনার কবিতা। কবি এখানে প্রিয়জনের চিরতরে হারিয়ে যাওয়া এবং আর কখনো দেখা না হওয়ার তীব্র মনোকষ্ট ফুটিয়ে তুলেছেন। মনে মনে পাওয়ার অনুভূতি আর বাস্তবে কাছে পাওয়ার ফারাক কাব্যিকভাবে প্রকাশিত হয়েছে। সময়ের ধারায় পাওয়া-না পাওয়ার আলো-ছায়ার খেলায় হৃদয় জুড়ে থেকে যায় কেবলই এক অসমাপ্ত হাহাকার ও অপূর্ণতার কষ্ট।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম