সপেছিনু তোমারে আমার সকলি
হে মোর গোপন হৃদয়ের ভগবান ,
শুধু রেখেছিনু সাথে মোর
তোমারই দেওয়া তুচ্ছ এক প্রাণ;
মরণে তাহাই তোমারে প্রিয়
অঞ্জলি ভরে করে যাবো দান।
মোর আনন্দ মোর হৃদয়ের হাসি
মোর যৌবন আকাশের একলা শশী
কেন রইলেনা পাশে আপনার হয়ে
যবে দেখিনু তোমায় ধরাতে আসি।
এ জীবনে যবে তুমি দিলেনা ধরা
পর জনমে আর রোহিওনা অধরা,
ভাঙিলে মরণের ঘুম ফুটিবে হৃদয় কুসুম
আসিও ফিরিয়া বসন্তে পাইয়া সুমধুর ঘ্রান।
কবিতা — আসিও ফিরিয়া
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
বিরহের কবিতা
,
প্রেমের কবিতা
আবৃত্তিতে:
অ ম রে ন্দ্র সেন
৯৮
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি