বিরস বিধুত হিয়ায় বেজে যায়
নীরব বেদনার বীনা মনে মনে ।
শাখে শাখে মুকুল ফুটে হয় ফুল
তটিনীর নাহি বিরাম ভাঙে দুই কুল,
ভরে ওঠে বীথি ফুলে ফুলে বনে বনে
তবু যেন বিরহীনী বসন্ত কাননে কাননে ,
সব আছে তবু যেন কিছু নেই
এই ভরা পৃথিবীর আনন্দ গানে ,
যেন কোন ক্লান্তিহীন অজানা ব্যাথা
অতৃপ্তির বেদনা লেগে আছে প্রাণে।
কুসুম পল্লবিত আনন্দ গুঞ্জরিত
সুবাসিত মধুর বসন্ত বিতানে ,
যেন বেদনা লুকিয়ে রেখেছে কেবা
গন্ধ হীন পলাশের সদ্য ফোটা প্রাণে।
3/4/24
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি