হৃদয়ের মাঝে শুধু তার আনাগোনা,
থেমে থাকে না কখনো মনের ভাবনা।
চঞ্চল ভ্রমর যেমন ফুলেতে যায় আসে,
মনপরী করে লুকাচুরি চিন্তার আকাশে।
কত রূপ, কত রঙ দিয়ে যায় আঁকি,
ভাবের নীলিমায় ভেসে যায় মন-পাখি;
মনের আঁধারে ক্ষণিকেই যায় সে হারিয়ে,
পুরানো কিবা নতুনে মিশে আসে ফিরে।
নিশীথ-রাতের তারার মতো একলা বসে,
দিয়ে যায় আলো সে যেন মনেতে হেসে;
সহসা ঝরে গেলেই টুটে যায় মায়া,
দিয়ে যায় আঁধারে শুধু চিন্তার ছায়া।
সে তো এক মরীচিকা—অধরা চিরদিন,
তবু তারে সদা খোঁজে হৃদয় ক্লান্তিহীন;
ধরতে চাই যত, দূরে তত সরে যায় সে,
তবু তারই ডাকে মন, তাঁরই আশায় বাঁচে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম