ইচ্ছার উদ্দীপনা — সৃষ্টির প্রণোদনা,
নিহিত স্বাধীনতা কেবল আপন বিবরে।
প্রাণের স্পন্দনেই নয়, জড়েরও কণায়
নীরব চাওয়ায় জাগে অস্তিত্বের অন্তরে।
অনন্ত ইচ্ছা, অনন্ত জীবন —
আপন বিবরেই সুখের ভুবন।
দিনের কোলাহল থেমে যায় দূরে,
মনের নীল আকাশের নিচে বিবর
নীরবে শ্বাস নেয় আপন সুরে।
সবাই খোঁজে নিজের আশ্রয় হেথা
আপনার গড়া বাধাহীন স্বাধীনতা।
ইচ্ছার অদৃশ্য দেওয়ালে ঘেরা
আপন বিবরেই গড়ে ওঠে তার —
অস্তিত্বের নিরাপদ ব্যাকুলতা।
দিনের এই সোনালি আলো
পৌঁছায় না কখনো সেথায়;
তবু সেই আঁধারেই লুকিয়ে থাকে
আপন হয়ে চিরপ্রিয় নির্ভয় পরিচয়।
মূষিক নিভৃতে নিরালায় নিজ বিবরে
অবাধ আঁধারে সুখের সংসার গড়ে;
প্রকৃতির ক্ষুধার চিল,
নিরন্তর খোঁজে তার
পঞ্জরে বাঁধা শুধু — মৃত্যুর পরোয়ানা।
বন লতার মতো মানুষ হেথায় —
স্বাধীনতার সুখে বাঁচতে চায়,
তবু ক্ষুধা তাকে করে পরাধীন।
অভাবের শিকল, প্রয়োজনের বেড়ি,
শৃঙ্খল মানবের, জন্মে হলেও স্বাধীন।
স্নেহ, ভালোবাসা, মমতা, প্রেম —
কোমল ভাবনা হৃদয়ের ক্ষেম;
এ শৃঙ্খল বাঁচার আনন্দ-সুপ্তি,
এ বন্ধন নেয় না কেড়ে মুক্তি।
বিবর নয় শুধু অন্তরের অতল গহ্বর —
নীলাকাশেও আছে স্বাধীনতা অপার,
তবুও পাখির চোখ সন্ধ্যায় ফেরে
আপন বিবরে, ক্ষুদ্র সুখের নীড়ে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম