ছোট বড়ো যা\' কিছু গড়ি
আগে ভেবে তার পরে করি
হঠাৎ কিছুই হয়না ধরণীতে
ভাবনাই রূপ নেয় যা চাই গড়িতে ।
বৃষ্টি নামে আকাশের মেঘ হতে
সচকিত হই হঠাৎ বজ্রপাতে
তবু সেতো হয়না শুন্য হতে
হয় অদৃশ্যকণার তীব্র সংঘাতে ;
তেমনি বিশ্ব জগৎ হয়নি সৃষ্টি
শূন্য হতে কার ইচ্ছা হিনা
যেমন কোনো কিছু হয়না সৃষ্টি
কোনো মনের ইচ্ছা বিনা।
এ জগৎ হয়নি সৃষ্টি কোনোভাবে
শুধু বিশাল শুন্য হতে
যদি না এক বিশ্ব মনের ইচ্ছা
না ধাবিত অনন্ত স্রোতে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি