বল মা, তোর চরণ কী দিয়ে মেলে?
খুশি হবি মা তুই আমার কী পেলে?
সারা জনম ধরে পুজো-অর্চনা—
মা আমার, কিছুই তো হলো না!
আমি আছি আজও আগেরই মতো,
অবোধ-মূর্খ, ধরে অবিদ্যা যত;
আমার তো মা, কিছুই ঘুচলো না।
ফুল, চন্দন আর গঙ্গা-জলে,
মিললো না কিছু মোর তপা-নলে;
এবার তোর পূজা করব মা—
কেবল নয়নের চোখের জলে।
দেখব এবার কেমন করে,
রাখিস আমায় এমন দূরে?
নিত্য-রঙ্গিণী মা, আমায় পুত্র বলে—
তুলে নিবি কবে নিত্য-সুখের কোলে?
কবিতা — চরণ কি দিয়ে মেলে বল মা (শ্যামা সঙ্গীত )
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
আধ্যাত্মিক কবিতা
আবৃত্তিতে:
শ্যামা সঙ্গীত :কাকলি মুখার্জী
৪২৪
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি