ভালোবাসি শুধু ভালো লাগার জন্য নয়,
এই হৃদয় কেবল ভালোবাসতে চায়।
ভালোবাসাতেই বাঁচার আনন্দ এ ধরায়,
খুঁজে পাই নিজেকে সবার ভালোবাসায়।
যারে ভালোবাসি, যেথায় মিশে যায় প্রাণ,
হৃদয় চায় না ছেড়ে যেতে প্রিয় সেই ভুবন।
তরুর প্রেম ফুল হয়ে ফোটে শাখায় শাখায়,
তেমনি সুগন্ধ ছড়ায় প্রেম জীবনধারায়।
যেথা নেই প্রেম, নেই হৃদয়ের ভালোবাসা,
মুছে যায় সেথায় বাঁচার সকল আশা।
বিন্দু বারিতে যেমন বাঁচে প্রাণ মরুদ্যানে,
একলা হিয়া বেঁচে থাকে, প্রেম দিলে প্রাণে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম