সে ছিল অপরূপা সুহাসিনী
আপনর মনে গড়া স্বর্গ বাসিনী ,
ঝলকিত প্রতি পদে পদে যার
বিকশিত রূপযৌবন সুর ঝংকার ;
যার চপল চোখের চকিত এক মোহন চাহনি -
পুরুষের বুকে একে দিতো কত প্রেম কাহিনী ;
বয়সে যৌবন রবি ডুবে গেলো যবে ,
রূপের প্রদীপ নিভে গেলো ভবে ;
চোখের মোহিনী চাহনি হলো আধার,
অপরূপ আনন হলো অস্থি চর্ম সার ;
কে ফিরে দেখে বলো রূপ গেছে যার,
কে চাহে পলিত মোহিনীর সঙ্গ ফিরে আর ;
দিনের শেষে সুন্দর ফুল কত ঝরে যায় ,
কে খোঁজে ঝরা ফুল যবে ধুলাতে লুটায় ;
আজ যে মোহিনী মোহন হৃদয় কুহক হাসিনী ,
যৌবন শেষে মলিনবেসে হবে গৃহকোণ বাসিনী ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি