হেলায় ভেসে যায় তরী মানব জীবনের
ভুলে যেয়োনা তুমি শ্রেষ্ঠ এই ভুবনের।
পৃথিবীতে মানব জীবন মহা অমূল্য ধন
একবার গেলে প্রাণ ফেরেনা আর জীবন।
জন্ম নেওয়া এই মানবের দেহে
কোটি জনমের সাধনার ফল
গুন্ জ্ঞান আছে যত ধরণীর অমৃত
যদি পারো আহরিতে জীবন হবেনা বিফল।
আয়ু বাড়ে না কমে যায় ধীরে ধীরে
বাঁচার সময় ক্ষয় হয় ভঙ্গুর দেহের কুটিরে ,
এক মুহূর্ত করোনা নষ্ট পাবেন কষ্ট
যাবে ফিরে যবে শাশ্বত নীড়ে বিদায় বেলায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি