হঠাৎ দেখে অবাক চোখে
লাগল ভীষণ ভালো—
যেন শ্রাবণ রাতের একফালি চাঁদ,
জ্যোৎস্না-ঝরা আলো।
চলতে গিয়ে পথের ধারে
তোমার দেখা হলো,
অজানা পথে একলা রথে
স্বপ্ন ভরে গেলো ।
সুখের স্বপ্ন এল ভেসে
গভীর ঘুমের ঘোরে,
খুশির ছোঁয়ায় কাটল প্রহর
রঙিন আলো ঝরে।
স্বপ্ন ভাঙতেই শূন্য বুক,
আঁধার ঘিরে মন,
ভাবনা থেকে ফিরে দেখি
কঠিন কঠোর জীবন।
চলতে হবে দীর্ঘ পথ
অচেনা সব প্রহর,
ঘুমের যে অবকাশ নেই,
দ্বারেই জাগে ভোর।
তোমায় দেখে ভালো লাগাটা
থাকুক জেগে মনে—
হয়তো কোনো এক গভীর রাতে
দেখবো ফিরে গোপনে ।
কবিতা — হঠাৎ দেখা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
বিরহের কবিতা
,
প্রেমের কবিতা
৪৬
এআই বিশ্লেষণ (মূলভাব)
'হঠাৎ দেখা' কবিতাটি ক্ষণিকের প্রেম ও কঠিন বাস্তবতার এক অপূর্ব সমন্বয়। কোনো এক পথচলতি মুহূর্তে আচমকা দেখায় মনে যে সুখের স্বপ্নের জন্ম হয়, পরক্ষণেই স্বপ্নভঙ্গে তা কঠোর জীবনের মুখোমুখি দাঁড় করায়। কবিতার মূল সুর হলো ক্ষণস্থায়ী স্মৃতির মধুরতা যা গোপনে অন্তরে জেগে থাকে এবং জীবনসংগ্রামের মাঝেও এক চিলতে আশা যোগায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম